গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সংবাদ প্রকাশের পর পুনঃনির্মান হলো ক্ষতিগ্রস্ত সিঁড়িঘাট

Link Copied!

শীর্ষ সংবাদে নির্মাণের দিনেই সিঁড়িঘাটে ধ্বস এক বছরে হয়নি পুনঃনির্মাণ শিরোনামে সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত অংশ প্রায় এক বছর পর পুনঃনির্মাণ করে দিলেন কয়ড়া ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন।

এর আগে গত ১৮ জুন (রবিবার) শীর্ষ সংবাদে সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেনের। পরে তিনি দ্রুত সময়ের মধ্যে সিঁড়িঘাটটি নির্মাণের জন্য কয়ড়া ইউনিয়ন চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যকে নির্দেশ দেন ‍তিনি।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

জানা যায়, সরকারের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ প্রকল্প থেকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের নগর কয়ড়া গ্রামে সরকারি খাস পুকুরে সিঁড়িঘাট নির্মাণে ১ লাখ ৫৯ হাজার ৮শ টাকা বরাদ্দ দেয়া হয়।

আরও পড়ুন-   নির্মাণের দিনেই সিঁড়িঘাটে ধ্বস এক বছরে হয়নি পুনঃনির্মাণ

কয়ড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম প্রকল্পের সভাপতি হন। আর সিঁড়িঘাটটি নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন কয়ড়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আফজাল হোসেন। তিনিই এর নির্মান কাজ করেন।

সিঁড়িঘাটটি নির্মাণের দিনই মাঝের অংশের ক্ষতিগ্রস্ত হয়। সে সময় ইউপি সদস্য আফজাল হোসেন বলেছিলেন এটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতসহ ঘাটটি জনগনের ব্যবহার উপযোগী করে দেবেন। এরপর প্রায় এক বছর অতিবাহিত হলেও তিনি সিঁড়িঘাটটির ক্ষতিগ্রস্ত অংশ পুনঃনির্মাণ করে দেননি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন জানান, শীর্ষ সংবাদে এ বিষয়ে ছবিসহ একটি প্রতিবেদন ছাপা হলে সংবাদটি পড়ে তিনি কয়ড়া ইউপি চেয়ারম্যান ও সচিবকে সিঁড়িঘাটটি দ্রুত সময়ের মধ্যে পুনঃনির্মাণ করতে বলেন। বর্তমানে এ কাজ সম্পন্ন করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ