গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নির্মাণের দিনেই সিঁড়িঘাটে ধ্বস এক বছরে হয়নি পুনঃনির্মাণ

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে এক বছরেও পুনঃনির্মাণ করা না হলেও নির্মাণের দিনেই ধসে পরেছে সরকারি টাকায় নির্মাণ করা একটি পুকুরের সিঁড়িঘাট। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ প্রকল্পের আওতায় সরকারি টাকায় নির্মাণ করা সিঁড়িঘাটটি বর্তমানে এলাকার মানুষের ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে।

জানা যায়, সরকারের “ইউপি উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ” প্রকল্প থেকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের নগর কয়ড়া গ্রামে সরকারি খাস পুকুরে সিঁড়িঘাট নির্মাণে ১ লাখ ৫৯ হাজার ৮শ টাকা বরাদ্দ দেয়া হয়।

স্থানীয়রা জানান, কাজের মান ঠিক না থাকায় নির্মাণের দিনই সিঁড়িঘাটটির মাঝের অংশ ধসে পরে। কয়ড়া ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন সিঁড়িঘাটটির নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। সে সময় আফজাল হোসেন ক্ষতিগ্রস্ত অংশ পুনঃনির্মাণের প্রতিশ্রুতি দিলেও এক বছর অতিবাহিত হলেও তা পুননির্মান করেননি তিনি।

আরও পড়ুন-   সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

এবিষয়ে ইউপি সদস্য আফজাল হোসেন জানান, সিঁড়িঘাটটি নির্মাণের সময় পুকুরের চালার বাইরে বন্যার পানির চাপ ছিল। বন্যার পানি পুকুরের চালা ভেঙ্গে ঢোকায় সিঁড়িঘাটের ক্ষতি হয়েছে। সে সময়ই তিনি এটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতসহ ঘাটটি ব্যবহার উপযোগী করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। অচিরেই এলাকার জনগণ যাতে ঘাটটি ব্যবহার করতে পারে সেজন্য ক্ষতিগ্রস্ত অংশ পুননির্মাণ করা হবে।

প্রকল্পের সভাপতি কয়ড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম বলেন, এর নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা ইউপি সদস্যকে অবশ্যই ক্ষতি অংশের পুননির্মাণ করে দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উজ্জল হোসেন বলেন বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…