গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পালানোর সময় যুবক আটক

নোয়াখালী সংবাদদাতাঃ
জুন ১৪, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর জেলা শহরের মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এসময় আলতাফ হোসেন নামের এক যুবক ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

বুধবার (১৪ জুন) সকাল ১১ টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কচি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিণারায়ণপুরের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৩২) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭)।

আরও পড়ুন-   আবারও ১/১১’র স্বপ্ন দেখছে বিএনপিঃ কাদের

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহর মাইজদীর গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার বাসার দ্বিতীয় তলার ঢুকে মালিকের স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নূর নাহার বেগম ঘটনাস্থলেই মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ওই সময় স্থানীয় এলাকাবাসী আলতাফ হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় ওই যুবকের জামা-কাপড়ে রক্ত মাখা ছিল।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বিষয়টি নিশ্চিত করে জানান, মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এসময় আলতাফ হোসেন নামে একজনকে স্থানীয়রা আটক করেছেন। পরে তাঁকে পুলিশ থানায় নিয়ে আসে। তবে নিহতের স্বামীসহ অন্য স্বজনরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যার ঘটনা জানাতে পারেননি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…