গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় মুদ্রা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

Link Copied!

গাইবান্ধায় বিদেশি মুদ্রা চক্রের অন্যতম সদস্য শামীম মিয়া (২৯) ও বাবলু মিয়া (৩৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামীদ্বয় স্বীকার করেন তাদের কাছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মুদ্রা ১০০ বাইসা সহ আরও অনেক দেশের মুদ্রা আছে। পরে পুলিশ বিভিন্ন দেশের ১০২ টি নোট জব্দ করে।

রবিবার (৪ জুন) গাইবান্ধা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

গ্রেফতার বাবলু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে ও শামীম মিয়া সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে লব্ধ’র নতুন কমিটি গঠন

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতাররা বিদেশি মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সহজ-সরল মানুষকে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা দেখিয়ে প্রতারণা মূলক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে গাইবান্ধা শহরের নিউ গোধুলী হোটেলের অপর পাশে ভিকটিম আলম মিয়াকে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা দেওয়ার নামে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগের ভিত্তিতে গত ৩ জুন (শনিবার) অভিযান পরিচালনা করে প্রতারক বাবলু মিয়া ও শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা ও আরও ১০২ নোটসহ প্রতারণার ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন