গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জনতা ব্যাংক অন্যত্র স্থানান্তরের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সংবাদদাতাঃ
মে ২৫, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহি ও অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজারে অবস্থিত জনতা ব্যাংকের শাখাটি অন্যত্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে ব্যাংকের গ্রাহক, মীরগঞ্জ হাট-বাজার দোকান মালিক ও স্থানীয়দের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মীরগঞ্জ বাজার জনতা ব্যাংকের সামনে সুন্দরগঞ্জ-মীরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের গ্রাহক, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

আরও পড়ুন-   খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র সামিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল আলম রেজা, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শাহ সুলতান আহমেদ, বাজার দোকান মালিক সমিতির সদস্য ননী গোপাল সরকার নিমাই, জীবন সাহা, সুজন সরকার স্থানীয় লিটন মিয়া প্রমূখ।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজার। এখান থেকে ব্যাংকটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা ষড়যন্ত্রেরই অংশ। এখানকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্যরা বসে সমাধান করতে পারতেন। অফিসের জায়গার সমস্যা হলে তিন মাসের মধ্যে ভবন করে দেওয়া হবে। তারপরও ব্যাংক অন্যত্র যেতে দেওয়া হবে না। এরপরও চেষ্টা করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন-   মার্কিন ভিসা নিষেধাজ্ঞার হুশিয়ারি পায় বাংলাদেশ ছাড়াও যেসব দেশ

জনতা ব্যাংকের মীরগঞ্জ শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের কাছে ব্যাংক স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জনতা ব্যাংক মীরগঞ্জ বাজার শাখাটি যেন স্থানান্তর না করা হয়, সেজন্য অনেক আগে আমি একটি চিঠি দিয়েছিলাম। তবে এটি ব্যাংকের ব্যাপার। তারপরও আমি খোঁজ নিয়ে দেখবো।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…