গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাড়ছে তাপমাত্রা, বাজছে শীতের বিদায় ঘণ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
জানুয়ারি ২১, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আবহাওয়া নিয়ে বড় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রকৃতি থেকে তীব্র শীতের বিদায় ঘণ্টা বাজছে। ক্রমশ বাড়বে দেশের তাপমাত্রা। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন ৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। আজ শনিবার সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন জানান, আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশে সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস, জানান তিনি।

আরও পড়ুন-    বিশ্ব ইজতেমার কারণে স্কাউটস কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী

মনোয়ার হোসেন জানান, দেশের ২৩টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও জানান, আগামী দুই দিনে দেশে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…