গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিশ্ব ইজতেমার কারণে স্কাউটস কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী

শীর্ষ সংবাদ ডেস্কঃ
জানুয়ারি ২১, ২০২৩ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শনিবার (২১ জানুয়ারি) গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

হাসান জাহিদ তুষার জানান, ‘বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের স্বার্থে গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

আরও পড়ুন-    ঢাকায় আসছেন বিশ্ব ব্যাংকের এমডি

শনিবার গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরীতে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কর্মসূচি ছিল।

উল্লেখ্যঃ রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিমদের অংশগ্রহণে ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের এই পর্ব শুরু হয়েছে।

এর আগে গত ১৩-১৫ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…