গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঢাকায় আসছেন বিশ্ব ব্যাংকের এমডি

জে এম আলী নয়ন
জানুয়ারি ২১, ২০২৩ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে আসছেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। শুক্রবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (২১ জানুয়ারী) তিনদিনের সফরে বাংলাদেশে প্রথম আসবেন তিনি। তিন দিনের সফরে ট্রটসেনবার্গের সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

ভ্যান ট্রটসেনবার্গ তার তিন দিনের সফরে আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারত্বের ৫০ বছরপূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনবিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন- লুটপাট না হলে ১০ লাখ কোটি টাকা পাচার কীভাবে, প্রশ্ন গয়েশ্বরের   

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রটসেনবার্গ।

অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে তার ৫০ বছরের অংশীদারত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…