ঢাকাTuesday , 26 September 2023

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মৃতঃ মস্তুব আলীর ছেলে কাছম আলী (৬০) একই গ্রামের মৃতঃ ফুল মিয়ার ছেলে সাউজ মিয়া (৬০) ও জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মৃতঃ ধলাই মিয়ার ছেলে মোর্শেদ কামাল (৪৬)।

আরও পড়ুন-   মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা এক মাস পেছানোর দাবি

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিধান অনুসারে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান, ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্য ও সেবনের উপকরণ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।