মদনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোণা জেলার মদন উপজেলায় জামালপুরের বকশীগঞ্জের নিউজ২৪ ডটকম ও ৭১ টিভি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি আল-আমিন তালুকদার, এসএ টিভি সাংবাদিক দেবল চন্দ্র, সাংবাদিক মোশারফ হোসেন বাবুল, সাংবাদিক শহিদুল ইসলাম শফিক, সাংবাদিক আলী আকগর পনির, সাংবাদিক কামাল হোসেন মন্ডল, সাংবাদিক সুদর্শন আচার্য, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক নিজাম তালুকদার, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক নুরুল হক রনু সহ আরও অনেকেই।

আরও পড়ুন-   সাংবাদিক নাদিম হত্যায় প্রধান আসামি বাবুর স্বীকারোক্তি

এ সময় বক্তারা গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার হত্যাকারী মাহমুদুল হাসান বাবুসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সাথে ভবিষ্যতে যাতে এরকম নেক্কার জনক ঘটনা না ঘটতে পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুসহ তার অনুসারীদের হাতে অতর্কিত হামলার শিকার হন গোলাম রব্বানীর নাদিম। তার অবস্থা আশঙ্কাজনক খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

Comments

2 responses to “মদনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *