গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গার্ডার সরিয়ে গাড়ি কেটে ৫ মরদে উদ্ধার

Link Copied!

অবশেষে গার্ডারের নিচে চাপা পড়া প্রাইভেট কার কেটে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকার আড়ং শো-রুমের সামনে বাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডারের নিচে চাপা পড়েছিল ঐ প্রাইভেট কারটি। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮। দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের বলে জানা গেছে।

নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

আরও দেখুন- গার্ডার পড়ে নিহত রুবেলকে নিয়ে ৭ বউয়ের টানাটানি

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় তা একটি প্রাইভেট কারের ওপরে পড়ে।  প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারে ৬-৭ জন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখতে পারেন-

⇒ কাশ্মিরে ৩৯ ভারতীয় জওয়ান নিয়ে বাস নদীতে

⇒ আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রশংসা করায় বিপাকে হৃত্বিক

⇒ আন্দোলন করুক, কাউকে যেন গ্রেফতার করা না হয়: প্রধানমন্ত্রী

⇒ কুড়িগ্রামের নদ-নদীর চরে আখ চাষ, লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা

⇒ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সংগ্রাম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: কাদের

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ