গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রশংসা করায় বিপাকে হৃত্বিক

Link Copied!

আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে ভারতে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই ছবিটি বয়কটের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ছবিটি দেখার পর প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশান। এতেই তার ওপর ক্ষেপে উঠেছে নেটিজেনদের একাংশ। অনেকে তার আগামী ছবি বয়কটের ঘোষণা দিয়েছেন।

আরও দেখুন- ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সেই প্রিয়া

‘লাল সিং চাড্ডা’র ভূয়ষী প্রশংসা করে হৃতিক টুইটারে লিখেছেন , ‘লাল সিং চাড্ডা দেখলাম। ছবিটি অন্তর পর্যন্ত অনুভব করতে পেরেছি। ভাল খারাপ দূরে সরিয়ে বলতে চাই, ছবিটা অসাধারণ! এমন ছবি কেউ মিস করবেন না। এক্ষুনি যান। ছবিটা দেখে আসুন। ছবিটা সুন্দর, খুব সুন্দর’।

টুইটারে ছবির রিভিউ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে বয়কট বিক্রম বেদ নামে হ্যাশ ট্যাগ। এক ঘণ্টার মধ্যেই টুইটার ভরে উঠে বয়কট টুইটে।

এক নেটিজেন লিখেছেন, ‘এই টুইটই আপনার আগামী ছবির ভবিষ্যৎ নির্ধারণ করে দিল, যা হতে চলেছে বিক্রম বেদের রিমেক। বয়কট বিক্রম বেদ।’

অন্য এক নেটিজেন লিখেছেন, ‘আপনার এটা করা উচিত হয়নি। আপনি অন্যের ছবি সাপোর্ট করতে চাইছেন, এবার আপনার ছবির ভবিষ্যত দেখুন।’ সবমিলিয়ে এবার বয়কটের মুখে হৃত্বিকের ছবিও।

আরও দেখুন- নেই মেসি-নেইমার, আছেন রোনালদো

গত ১১ আগস্ট আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তি পায়। কিন্তু মুক্তির কয়েক দিন পার হলেও ছবিটি সেইভাবে ব্যবসা করতে পারেনি। বলিউড ছবির বাণিজ্য বিশেজ্ঞরা বলছেন, আমিরের কোনও ছবি এখন পর্যন্ত এত কম ব্যবসা করেনি। বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি হয়েছে আমিরের  এই ছবিটি।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখতে পারেন-

⇒ গার্ডার সরিয়ে গাড়ি কেটে ৫ মরদে উদ্ধার

⇒ সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী: ডিএমপি কমিশনার

⇒ মন্ত্রী-এমপিদের মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

⇒ শোকের দিনে স্বজনদের কবরের পাশে প্রধানমন্ত্রী

⇒ ‘আমি বিয়ে করবো’

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন