গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ন্যাটোর স্পষ্ট আমন্ত্রণ চায় ইউক্রেন

Link Copied!

বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে ন্যাটোর সদস্য দেশগুলো। রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ নিয়ে সামরিক জোট থেকে স্পষ্ট অঙ্গীকারের জন্য চাপ অব্যাহত রেখেছে ইউক্রেন।

জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ ন্যাটোকে এ বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনে আমরা ন্যাটোতে যোগদানের জন্য একটি স্পষ্ট, দ্ব্যর্থহীন আমন্ত্রণ এবং নির্দেশনা প্রত্যাশা করি।

বুখারেস্টে ২০০৮ সালে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় যে ভুল হয়েছিল, তার যেন পুনরাবৃত্তি না হয়- এমনটাই বলেন মাকেইয়েভ।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় ট্রেনের নীচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

তিনি ডিপিএকে বলেন, যদি ইউক্রেন ইতোমধ্যে ২০১৪ সালে ন্যাটোর সদস্য হয়ে যেত, তাহলে ক্রিমিয়ান সংযুক্তিকরণ, দোনবাসের যুদ্ধ, রাশিয়ার এই আগ্রাসন থেকে যুদ্ধ এসব কিছুই হতো না৷ ইউরোপের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার একমাত্র উপায় হলো ২০২৩ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে একটি শক্তিশালী বার্তা দেয়া।

ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, লিথুয়ানিয়ার রাজধানীতে আসন্ন শীর্ষ সম্মেলনে কিয়েভকে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…