আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ও সেখানকার সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস দেশবাসীর জন্য সরকারি গণপরিবহণে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে (state-run public transport free) হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ক’দিন আগেই দেশে পেট্রলের দাম ৩৭৮ টাকা প্রতি লিটার হল। ইরান যুদ্ধের (Iran war) কারণেই জ্বালানি তেলের দামের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি (Fuel Price Hike)। এর জেরে পাকিস্তানে (Pakistan) ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের রাজধানী ও সেখানকার সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস দেশবাসীর জন্য সরকারি গণপরিবহণে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে (state-run public transport free) হওয়ার কথা ঘোষণা করে দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপ্রত্যাশিত এই সরকারি ঘোষণায় সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে।একলাফে ৪২.৭ শতাংশ বৃদ্ধি
গত শুক্রবারই অবশ্য এই ঘোষণা করা হয়। এর আগে পেট্রলের দাম একলাফে ৪২.৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি (১.৭৪ ডলার) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়। পেট্রলপাম্পগুলিতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। এই বিক্ষোভের মুখেই গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন। তিনি জানান, তেলের উপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৩৭৮ রুপি নির্ধারণ করা হল। এক ভাষণে শেহবাজ তখনই বলেছিলেন, কমপক্ষে এক মাস এই কম দাম কার্যকর থাকবে। তিনি আরও বলেছিলেন, কথা দিচ্ছি, আপনাদের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্তিতে দিন কাটাব না!
ডিজেল ৫২০ টাকা লিটার
প্রসঙ্গত, বিক্ষোভের মুখে তথা চাপের মুখে পেট্রলের দাম কমালেও ডিজেলের দাম কমাননি শেহবাজ শরিফ। ৫৪.৯ শতাংশ দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ৫২০ টাকায় (৫.৬০ ডলার) বিক্রি হবে বলে জানিয়েছিলেন তিনি।বোঝা বইবে সরকার
এক পাকমন্ত্রী মহসিন নকভি এক্স হ্যান্ডেলে লেখেন– “ইসলামাবাদে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সাধারণ মানুষের জন্য আগামী ৩০ দিন ফ্রি করা হল। তিনি জানান, এর জন্য পাক সরকার ৩৫ কোটি টাকার বোঝা বহন করবে। সমস্ত প্রদেশেই সাবসিডির কথা ভাবা হয়েছে। যাতে এই বোঝা লঘু করা যায়। ‘লোয়ার-মিডল ইনকাম কান্ট্রি’র বর্গভুক্ত দেশ পাকিস্তানের কাছে এই সময়টা বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে। কেননা, বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, দেশটির ২৫ শতাংশ মানুষই অর্থনৈতিক ভাবে ‘দরিদ্র’-শ্রেণিভুক্ত হয়ে দিন কাটাচ্ছেন।


