গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পটুয়াখালীতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির ২ ছাত্র নিহত

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাঃ
মার্চ ২৩, ২০২৩ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফল উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুরিকাঘাতে নাফিস (১৬) ও মারুফ (১৬) নামের দশম শ্রেণির দুই ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর তাদের ছুরিকাঘাত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে একে অপরকে চর-থাপ্পড় মারে।

আরও পড়ুন-    মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষঃ ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বুধবার বিকালে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল দশম শ্রেণির শিক্ষার্থী নাফিস, মারুফ ও সিয়াম। এ সময় ব্রিজের উপর আগে থেকে ওঁৎপেতে থাকা নবম শ্রেণির রায়হান, নাইম ও হাসিবুলসহ কয়েকজন তাদের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে নেওয়ার পথে নাফিস ও মারুফের মৃত্যু হয়।

নিহতের সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…