গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হজযাত্রীদের ইমিগ্রেশন হবে বাংলাদেশেই

নিজস্ব প্রতিবেদকঃ
নভেম্বর ১৫, ২০২২ ৩:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশনের কর্যক্রম বাংলাদেশের বিমানবন্দরেই সম্পুর্ণ হবে। সৌদি আরবের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে বিকাশের দুই প্রতারক এসপির হাতে আটক

সচিব জানান, গত বছর হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে হয়েছে। এবার চুক্তি হয়েছে এখন থেকে আমাদের হজযাত্রীদের ইমিগ্রেশন আমাদের এখানেই হবে। এটা একটা বড় অর্জন। এর ফলে হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ার বিষয়টি স্থায়ী হলো।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আরেকটি চুক্তি হয়েছে। এটার প্রধান বিষয় হলো— সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার রোধ করা। মাদক ব্যবসা ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা, সৌদি আরবে দক্ষ জনবল প্রেরণ ও ভিসা সহজ করা, নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করা—এ চারটি বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে জননিরপত্তা বিভাগের চুক্তি হয়েছে। এখন সেই বিষয়ে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…