গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সিংড়ায় অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে ঘোরানো ৪ মাতব্বর গ্রেফতার

Link Copied!
নাটোরের সিংড়া উপজেলার একটি ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করার অভিযোগে করা মামলায় চার গ্রাম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

৪ মাতব্বরগণ হলেন- আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মোঃ ইব্রাহীম।

আরও পড়ুন-  হাতির পিঠে সালমান শাহ

সিংড়া থানার ওসি মিজানুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ প্রবাসীর ওই স্ত্রীকে দড়িতে বেঁধে রাখে এলাকার কয়েকজন।

তারা আরও বলেন, পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য সালিশ বসানো হয়। ওই সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ওই যুবক ও প্রবাসীর স্ত্রীকে ১০০টি বাঁশের কঞ্চির বারি ও জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। সেই সঙ্গে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। রাতেই ভুক্তভোগী ওই গৃহবধূ ১৩ জনের নামে মামলা করলে ওই চার জনকে গ্রেফতার করে পুলিশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…