গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জমিদার নামের ষাড়ের ওজন এক হাজার ৮০ কেজি-দ্বিগুণ লাভের আশা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
নভেম্বর ২, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার যোদ্ধার পাড়া গ্রামের জমিদার নামের শাহিওয়াল জাতের এক ষাড়ের ওজন প্রায় ১ হাজার ৮০ কেজি-দ্বিগুণ লাভের আশা করছেন উক্ত ষাড়ের মালিক আব্দুল বারি। হাটে বিক্রির উদ্দেশ্যে বিদায় দিয়ে বাড়িতে শোকের ছোয়া নেমে আসতে দেখা যায়।

বুধবার (২ নভেম্বর) সরেজমিনে উপজেলার পৌরসভাধীন যোদ্ধার পাড়া গ্রামের আব্দুল বারি সাহেবের বাড়িতে গিয়ে দেখা যায়, তার গরুর খামারে জমিদার নামের শাহিওয়াল জাতের বাদামি রঙের এক ষাড়। ষাড়টি বিশাল দেহের অধিকারী। উক্ত ষাড় প্রায় ৩ বছর থেকে লালন পালন করে আসছেন তিনি। ষাড়টির ওজন প্রায় ১হাজার ৮০ কেজি। আজ বুধবার ষাড়টিকে বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার লালমনিরহাট উপজেলায় বড়বাড়ি হাটে নিয়ে যায়। ষাড়টিকে বিদায় দিয়ে বাসায় শোকের মাতম দেখা যায়।

আরও পড়ুন-  টি-২০ বিশ্বকাপঃ ক্যাচ মিসের পর নিজেই রোহিতকে ফেরালেন হাসান

ষাড়ের মালিক আব্দুল বারি বলেন- আশা করি ষাড়টি প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা বিক্রি হবে বলে জানান তিনি।

ষাড় দেখাশুনা করা ঐ বাড়ির গৃহিণী রত্না আক্তার বলেন, এ শাহিওয়াল জাতের ষাড় আমি ও আমার স্বামী দু’জনেই দেখাশুনা করতাম।

তিনি বলেন আমার জমিদারের প্রতি এত ভালোবাসা হয়েছে যা বলা বাহুল্য। জমিদারকে প্রতিদিন খাওয়া-নাওয়ার কাজ করতাম। সে যে এত বড় দেহের অধিকারী হয়েছে আমার সাথে কখন খারাপ আচরণ করেনি। আজ তাকে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের করে দিতে অনেক কষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, কথা বলতে পারেনা এমন পশুর সাথে এত ভালোবাসা হয় তা আমি আগে জানতাম না।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল বারি সাহেব বলেন, আমার এ শাহিওয়াল জাতের ষাড় ৩ বছর থেকে পালন করে আসছি। আমি দিনে প্রায় এক হাজার টাকার খাদ্য দিয়েছি। এ পর্যন্ত ব্যায় হয়েছে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা। আমার ষাড়ের ওজন হয়েছে প্রায় ১ হাজার ৮০ কেজি। যার বর্তমান মূল্য প্রায় ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা।

আজ হাটে নিয়ে যাওয়া হচ্ছে আশা করি খরচের থেকে দ্বিগুন দাম পাব বলে জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…