গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দুবাইয়ের উটের বেল্ট তৈরি হচ্ছে রাঙামাটির কোমর তাঁতে

Link Copied!

রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের কোমর তাঁতে তৈরি উটের বেল্ট রপ্তানি হচ্ছে বিদেশে। এ বেল্ট এরই মধ্যে দুবাইয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আর কম খরচে বেশি লাভ হওয়ায় পাহাড়ি নারীদের এ কাজে আগ্রহও বেড়েছে। ঘরে বসেই তারা করতে পারছেন আত্মকর্মসংস্থান।

জানা গেছে, ২০০৬ সালে এক দুবাই প্রবাসীর অনুরোধে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জুনুমা ছড়া গ্রামে রমিকা দেওয়ান কোমর তাঁতে তৈরি করেন উটের বেল্ট। দুবাইয়ে এই বেল্ট রপ্তানি করার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর ওই এলাকার গ্রামবাসীর মধ্যেও এর উৎপাদনে আগ্রহ বাড়ে। এ অবস্থায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা।

আরও পড়ুন-  রামগড়ে বিজিবির উপহার পেল ১৪০ পরিবার

সম্প্রতি তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে আমি কাউখালীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে কোমর তাঁতে তৈরি উটের বেল্ট রপ্তানি করছি দুবাইয়ে। ওই দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এ বেল্ট। তবে সুতার দাম বৃদ্ধি পাওয়ায় এ কর্মসংস্থান প্রসারিত করা যাচ্ছে না। কোমর তাঁতিদের একজন বলেন, সুতা দিয়ে কোমর তাঁতে তৈরি করা হয় এ বেল্ট। সেলাই করে তৈরি করতে হয় এটি। এক সেট অর্থাৎ ছোট-বড় সাইজের ৪৫টি বেল্ট তৈরি করতে সময় লাগে একমাস। এরপর রপ্তানি করা হয় দেশের গন্ডি পেরিয়ে দুবাইয়ে।

রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জনপ্রতিনিধি মিনু রানী চাকমা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াতে পারবে উটের বেল্ট তৈরির শ্রমিকরা।

তিনি বলেন, এ উটের বেল্ট তৈরি করতে পরিশ্রম অনেক। তবুও পাহাড়ি নারীরা জুম চাষের পাশাপাশি এ কাজ করছেন।

স্থানীয়রা বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের উন্নত প্রশিক্ষণ ও সহায়তা দিলে কোমর তাঁতে তৈরি এ উটের বেল্টের পাশাপাশি অন্যান্য বস্ত্র বিদেশে রপ্তানি করা সম্ভব। এর মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…