গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভারত-বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখাঃ তথ্যমন্ত্রী

শীর্ষ সংবাদ ডেস্কঃ
অক্টোবর ২৯, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা।’

কলকাতা প্রেসক্লাবে বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনায় শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টায় প্রধান বক্তা হিসেবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে আমাদের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের জোয়ারে এখন কোথাও কুঁড়েঘর ও পায়ে চলার মেঠো পথ খুঁজে পাওয়া যায় না। এখন আর সকাল বেলায় কোন মানুষের কণ্ঠে শোনা যায় না, মাগো আমাকে একটু বাসি ভাত দাও। এখন দেশে অনাহারী মানুষ নেই বললেই চলে। এগুলো এখন আর কোন স্বপ্ন নয়, এটাই বাস্তব।’

আরও পড়ুন-  লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর ঘরে মিলল টিসিবি’র প্রায় ৩শ’ কেজি খাদ্যসামগ্রী

তিনি আরও বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের সকল উন্নয়ন দেশের জন্য উদাহরণ। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে যখন সারা বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা তখনো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবার জানা। করোনাকালে অর্থনৈতিক প্রবৃদ্ধির তালিকায় বাংলাদেশ প্রথম ৩টি দেশের একটি।’

তথ্য মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আমরা আঞ্চলিক উন্নয়নে বিশ্বাস করি। কারণ আঞ্চলিক উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন হয় না।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রায় ভারতের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।

অন্যান্যের মধ্যে এই অনুষ্ঠানে বক্তব্য দেন সাইমুম সারোয়ার কমল, কলকাতায় বাংলাদেশস্থ উপ হাইকমিশনের উপ হাইকমিশানার আন্দালিব ইলিয়াস। সভা পরিচালনা করেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।

এর আগে মন্ত্রী স্থানীয় একটি হোটেলে ইন্দো-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রেসক্লাবের অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…