গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
অক্টোবর ২৯, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্রে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন‍্যায় খাগড়াছড়ির রামগড়ে ও কমিউনিটি পুলিশিং ডে-২০২২ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

২৯ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে রামগড় থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে থানা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-  বিদেশি প্রভুদের ইঙ্গিতে বিশৃঙ্খলা করতে চায় বিএনপিঃ মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্ব ও তদন্ত ওসি রাজিব কর এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত।

এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বাবু মংপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর), রামগড় পৌরসভার প‍্যানেল মেয়র-১ কাজী আবুল বসর, রামগড় উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি’ সাংবাদিক নিজাম উদ্দিন, কমিশনার জসিম উদ্দীন, শ্যামল ত্রিপুরা, রামগড় থানার সিনিয়র উপপরিদর্শক (এসআই) জাকারিয়া সহ প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন