গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে বাল‍্য বিয়ের দায়ে বরসহ ২ জনের ৬ মাসের কারাদণ্ড

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
অক্টোবর ২৭, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিবাহ শেষে নতুন বউ নিয়ে বাড়ি ফেরা হলো না বরের। যেতে হলো কারাগারে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমনি এক ঘটনা ঘটেছে। বাল‍্য বিয়ের দায়ে বর ও তার নানাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের জনৈক তোরাপ আলির সপ্তম শ্রেনি পড়ুয়া কন‍্যাকে বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইসমাইল হোসেন (১৯) এর সাথে বিয়ের আয়োজন করে। বাল‍্য বিয়ে বন্ধের জন‍্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে ফোন করেন সচেতন এলাকাবাসি।

এদিকে দ্রুত বিয়ে পড়িয়ে মেয়ের বাড়ি ত‍্যাগ করে বর যাত্রী।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা পুলিশসহ ঘটনাস্থলে যাওয়ার পথে কুড়ারপাড় নামক জায়গা থেকে বর ও তার নানাকে আটক করে নিয়ে আসে। সেই সাথে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠানোর শর্তে মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় প্রশাসন।

আরও পড়ুন-  বিএনপির সমাবেশঃ এবার রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম‍্যমান আদালত বসিয়ে বর ইসমাইল হোসেন ও তার অভিভাবক (নানা) ফকির বাদশাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, বাল‍্য বিয়ের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থল গিয়ে বর ও তার নানাকে আটক করে নিয়ে আসা হয়। দোষ স্বীকার করায় ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5665

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…