গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

অবসরে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ২৫, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন (৪৭২৯)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭নং আইন)এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ৩০-১০-২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসর পরবর্তী ছুটি মঞ্জুর করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তিনি এই ছুটি পাবেন। এছাড়া বিধি অনুসারে অবসর ও অবসর পরবর্তী ছুটিকালীন সব সুবিধা তাকে দেয়া হবে।

আরও পড়ুন-   চেঙ্গিস খানের সম্পত্তির দাম ১২০ লাখ কোটি ডলার!

আখতার হোসেন চলতি বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ২০২১ সালের ২ জুন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি যোগদান করেন মোঃ আখতার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে ১৯৮৩ সালে বিএসএস (অনার্স) এবং ১৯৮৪ সালে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া চাকুরিরত অবস্থায় সরকারের অনুমতি নিয়ে এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন