কুড়িগ্রামের উলিপুরে অধ্যক্ষ আহসান হাবীব রানা’কে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী (এম.এস) স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিক হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীর উদ্দিন সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাফর আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান এমপি।
আরও পড়ুন- কুড়িগ্রামে উলিপুর শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
পরে দ্বিতীয় কাউন্সিল অধিবেশন রাত ১০টায় জেলা সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাক্ষাতকার পর্ব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিকে সম্পন্ন হয়।
আরও পড়ুন- ঘূর্ণিঝড় সিত্রাংঃ প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত
পরে আগামী ৩ বছরের জন্য সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু নির্বাচিত হয়েছে।
এতে আরও নির্বাচিত হন- সহ সভাপতি হিসেবে আজিজুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মজিবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স.ম আল মামুন সবুজ, মঞ্জুরুল সরদার বাবু, সাংগঠনিক সম্পাদক হিসেবে সালমান হাসান ডেভিট মারজান, আসাদুজ্জামান খন্দকার, রিয়াজুল ইসলাম সুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্মল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক পদে শাহীনুর আলমগীর, মহিলা বিষয়ক সম্পাদিক পদে রিপা সরদার, কৃষি বিষয়ক সম্পাদক পদে আসাদুল হক, সদস্য হিসেবে আব্দুল মজিদ (হাড়ি), অধ্যাপক এমএ মতিন এমপি ও মতি শিউলীকে আগামী ৩ বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।





