গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঘূর্ণিঝড় সিত্রাংঃ প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ২৪, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবর বেজা কর্তৃক অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে প্রস্তুত ১শ’ ৮৫ আশ্রয়ণ কেন্দ্র

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো ও শিল্প কারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানটি পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানানো হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজা’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5665

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…