গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামে তুলা কারখানায় অগ্নিকান্ড, প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২৩, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীতে মা টেক্সটাইল নামক তুলা তৈরির কারখানায় অগ্নিকান্ড ঘটেছে।

আজ রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিসিকের মা টেক্সটাইল নামক তুলা তৈরির কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনায় সাধারণ মানুষসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে দীর্ঘ ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অর্ধ কোটির বেশি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীর যৌথ ব্যবসা প্রতিষ্ঠান মা টেক্সটাইল নামক তুলা তৈরির কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মা গার্মেন্টস ও মা টেক্সটাইল মোহসিন আলী শেখ এবং আমজাদ হোসেন সরকার নামে দুজন ব্যবসায়ীর যৌথ মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান। মা টেক্সটাইল কারখানায় ঝুট কাপড় থেকে প্রসেসিংয়ের মাধ্যমে তুলা তৈরি করা হয়। পাশের মা গার্মেন্টস এর মূল ব্যবসা বন্ধ হলে সেখানে চটের বস্তা তৈরি করা হয়। অগ্নিকান্ডে মূলত মা টেক্সটাইলের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে আসে।

আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

এসময় কারখানার মেশিনারীজ যন্ত্রাংশ আগুনের ফুলকি থেকে শুকনো তুলা ঝুট কাপড়ে অথবা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়। আগুন লেগে মুহূর্তে সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী মা গার্মেন্টস এ লেগে যায়। এরই মধ্যে স্থানীয় মানুষজন ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সহায়তায় ২ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে ওই এলাকার অন্যান্য প্রতিষ্ঠান আগুনে পোড়ার হাত থেকে রক্ষা পায়।

বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, কারখানাতে ঝুট কাপড় থেকে তুলা তৈরি করা হতো। ঝুট কাপড়, তুলা ও মেশিনারিজ সহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম ৯টা ৪০মিনিটে ঘটনাস্থলে আসে। এসময় আগুনের ভয়াবহতা অনেক ছিল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে বলা যাবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন