গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারী বাজারে ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

আরও পড়ুন- চুরি করতে গিয়ে গরু চোর নিহত!

বাজার থেকে খোলা জিরা সংগ্রহ করে বাবা জিরার নকল প্যাকেটে মোড়কীকরণ করে বিক্রয় অপরাধে ভূরুঙ্গামারী বাজারের মোল্লা স্টোরের মালিক মোঃ আমান উল্লাহকে ২০ হাজার টাকা এবং চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই বাজারের গোপাল স্টোরের মালিকশ্রী কৃষ্ণ চন্দ্র পালকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় ২ বস্তা বাবা জিরার নকল প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন