কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চর বেষ্টিত চর গুলোতে আগাম জাতের আলু চাষে ব্যাস্ত আলু চাষিরা। আলুর বীজ বপন করতে দিনে প্রায় শত শত পুরষ ও মহিলা ব্যাস্ত সময় পার করছেন।
সরেজমিন উপজেলার তিস্তার চর বেষ্টিত একাকা গুলোর মধ্যে গোড়াইপিয়ার চর, আম্নিআষার চর, জুয়ান সতরার চর, দরিকিশোরপুর চর, টিপমার চর, শুকদেবকুন্ড চর, বজরা চর, সাতালস্কার চর সহ আরও অনেক এলাকা ঘুরে দেখা যায় তিস্তার চর বেষ্টিত এলাকা গুলোতে আগাম জাতের আলু চাষে ব্যাস্ত সময় পার করছেন আলু চাষিরা। তারা আগাম আলু চাষ করে ভালো দামে বাজারে বিক্রি করার আশায় আলু চাষে ব্যাস্ত হয়ে পড়েছেন। আলু চাষ করার পর শরিষা, গম, পিয়াজ সহ বিভিন্ন ধরনের শস্য ফলাবেন।
উপজেলার তিস্তার চর বেষ্টিত এলাকার জুয়ান সাতরা চরের রবিয়াল ইসলাম বলেন, আমি প্রায় ১২ থেকে ১৩ একর জমিতে আলু লাগিয়েছি। আলুর ভালো ফলন হলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। কারণ আগাম আলুর দর বাজারে অনেক ভালো থাকে।
আরও পড়ুন- অচিরেই বিএনপি ক্ষমতায় আসছেঃ দুদু
তিনি আরও বলেন, আমার আলু লাগাতে যত টাকা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি টাকা আয় করতে পারব বলে আমি আশাবাদী।
এ ছাড়াও তিস্তার চরের আলু চাষি আসাদুল, জলিল, রফিকুল, এমদাদুল ও শফিকুল সহ আরও অনেকে বলেন, এবারে আগাম আলুর চাষ করেছি। ভালো ফলন হলে অনেক লাভবান হতে পারব। তারা আরও বলেন আগাম আলু উৎপাদন করতে পারলে আলুর বাজার দর ভালো পাওয়া যাবে বলে জানান তারা।
এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আগাম আলু চাষে অনেক লাভবান হবেন আলু চাষিরা। যদি ফলন ভালো হয় তা হলে অনেক টাকা আয় করতে পারবে আলু চাষিরা।
তিনি আরও বলেন, আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের আলুর রোগ বালাই সম্পর্কে অবগত করেছি। এবং যাতে রোগ বালাই ও পোকামাকর আক্রমণ করতে না পারে সে বিষয় সবসময় পরামর্শ দিয়ে আসছি বলে জানান তিনি।





