গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সাগরে লঘুচাপ, তিনদিনের মধ্যে হতে পারে নিম্নচাপ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
অক্টোবর ২১, ২০২২ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আগামী তিনদিনে নিম্নচাপে পরিণত হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাবধনতার সঙ্গে পরবর্তী নির্দেশনা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। আগামী তিনদিনের মধ্যে লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন- দেশীয় প্রযুক্তিতেই ডেমু সচলের নির্দেশ

তিনি জানান, এটি ভারত ও বাংলাদেশের উপকূল দিয়ে স্থলেভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এটি কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় হবে এবং কোন জায়গা দিয়ে স্থলভাগ অতিক্রম করবে, তা আরও পরে বলা যাবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতের আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে, উত্তর আন্দামান সাগরে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার থেকে সাগরে ক্রমশই শক্তি বাড়াবে নিম্নচাপটি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ ‘পাতা।’

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে।

ক্রমেই কমছে রাতের তাপমাত্রা। বেশ কিছুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়াতেই থাকছে। বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…