গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যানঃ কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ১৯, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
  • ‘বিএনপির হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা, কিসের আলামত?’

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

Link Copied!

গডফাদারি করে, অপকর্ম করে যারা দলের দুর্নাম কামিয়েছেন তারা আগামীতে মনোনয়ন পাবেন না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নমিনেশন চাইবেন, শেখ হাসিনার কাছে হিসাব আছে। যারাই অপকর্ম করে, গডফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছুতেই পাবেন না। এটা নেত্রীর পরিষ্কার নির্দেশ। খারাপ আছেন ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান।

আরও পড়ুন- নৌকা থেকে লাফিয়ে পালিয়েছে দন্ডপ্রাপ্ত আসামি

আওয়ামী লীগের এই নেতা বলেন, আহ্বান জানাচ্ছি দলকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে। অপকর্ম করবেন না। আওয়ামী লীগের নামে অপকর্ম করবেন না। যারাই অপকর্ম করছেন তাদের এসিআর কিন্তু নেত্রীর কাছে জমা আছে।

কারও নাম উল্লেখ না করে ইডেন কলেজ ছাত্রলীগের ঘটনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে কলহ করতে গিয়ে এমন এমন কথা মুখ দিয়ে বের হয়। আওয়ামী লীগ করে যারা এ ধরনের কথা বলে তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার নেই। সিট বাণিজ্য করা, ভর্তি বাণিজ্য করা, পলিটিক্যাল রুম টাকা নিয়ে… এই সব যারা করে তাদের তালিকা তৈরি হচ্ছে। খবর আছে, ক্ষমা নেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন