গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কুড়িগ্রামে কয়েলের আগুনে খামারির স্বপ্ন পুড়ে ছাই

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়েলের আগুনে এক গরুর খামারির স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চর ভূরুঙ্গামারীর ইউনিয়নের ভাওয়ালগুড়ি গ্রামের সবুজ মিয়ার গরুর খামারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামের ছফর উদ্দিন এর ছেলে সবুজ মিয়া এর গরুর খামারে আগুন লাগে। মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।

আরও পড়ুন-  ৭৫’র পর ক্ষমতাসীন সকলেই খুনিদের পৃষ্ঠপোষকতা করেছে প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত খামারি সবুজ মিয়া জানান, গরুর খামারে আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখি প্রতিবেশিরা আগুন নিভানোর চেষ্টা করছে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও খামারে থাকা ৯টি বিদেশি ফ্রিজিয়ান জাতের গরুর মধ্যে ৩টি গাভী মারা যায়। যার মধ্যে একটি গরু প্রতিদিন প্রায় ২০ লিটার দুধ দিতো। অন্য একটি গরু মারাত্মক দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় আছে। যা ১০-১২ দিনের মধ্যে বাচ্চা প্রসব করার কথা ছিলো। সেটাও হয়তো আর বাঁচবে না। এছাড়াও ৩০ হাত একটি ঘর ও গরু রাখার সেট গুলো পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার স্বপ্ন পুড়ে গেছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার জানান, ঘটনা শুনে রাতেই মেডিক্যাল টিম পাঠিয়েছিলাম। এখন আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…