গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হিলিতে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি

হিলি (দিনাজপুর) সংবাদদাতাঃ
অক্টোবর ১৮, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

হিলি বাজারে আগাম উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। দাম সহনশীল থাকায় ক্রেতারা কিনছেন বলে বিক্রেতারা জানান। এদিকে শীতের আগাম সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সরেজমিনে হিলি বাজারে গিয়ে দেখা যায়, একটি দোকানে সাজানো রয়েছে শীতকালীন সব রকমের সবজি। ফুলকপি, বাঁধাকপি, সিম, মুলা,টমেটো,নতুন বেগুন, ধনিয়া পাতা, পালংশাক,সরিষা শাকসহ অনেক সবজি। দামও বেশি না। ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজিতে, মুলা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, নতুন বেগুন ৩০ থেকে ৪০ টাকা কেজি,টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজিতে, পালং শাক বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা কেজিতে, সরিষা শাক বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা বোঝা, আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

আরও পড়ুন- উলিপুরে শেখ রাসেল দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব উদ্বোধন

হিলি বাজারের সবজি বিক্রেতা মইনুল ইসলাম বলেন, শীত আসতে আরও কয়েকদিন লাগবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সবজির দাম সহনশীল হওয়ায় ক্রেতারা কিনতে পারছেন। এবং আগাম বাজারে শীতকালীন সবজি আসায় বিক্রিও ভালো হচ্ছে।

সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বাজারে সবজি কিনতে আসছিলাম এসে দেখি শীতকালীন সবজি উঠছে দোকানে। দেখে ভালো লাগলো। টাটকা সবজি ভালোই দেখা যাচ্ছে তাই কিনলাম। দামটাও হাতের নাগালে রয়েছে ।

আরেকজন ক্রেতা বলেন, বাজারে আগাম শীতকালীন সবজি দেখে মনকে আর ধরে রাখতে পারলাম না। তাই সিম, ফুলকপি, টমেটো, ধনিয়া পাতা, পালংশাক সবই একটু করে নিলাম। তবে দামটা একটু বেশি মনে হচ্ছে। আরও একটু কম হলে আমাদের সাধারণ মানুষের জন্য খুবই ভালো হতো।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5920

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…