গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ইউক্রেনের ১০৮ নারী বন্দীকে মুক্তি দিল রাশিয়া

আন্তর্জাতিক সংবাদঃ
অক্টোবর ১৮, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এ যাবতকালের সবচেয়ে বড় নারী বন্দী বিনিময়ের চুক্তি কার্যকর হয়েছে। এতে ইউক্রেনের হাতে আটক ১১০ জন রাশিয়ান বন্দীর বিনিময়ে ১০৮ ইউক্রেনীয় নারীকে মুক্তি দেওয়া হয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।

গতকাল সোমবার ইউক্রেন ঘোষণা করেছে, তাদের ১০৮ জন নারী বন্দীকে রাশিয়া মুক্তি দিয়েছে। যার মধ্যে বেশিরভাগই সেনা সদস্য। রাশিয়া এই বন্দী বিনিময় সম্পর্কে বলেছে, মুক্তি পাওয়া সব বন্দিই হচ্ছে নারী।

গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, মুক্তি পাওয়া ইউক্রেনীয় নারীদের প্রথমে একটি জায়গায় জড়ো করা হয়। পরে বাসে করে তাদেরকে জাপোরিঝিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন- ইউক্রেনে আবারও রুশ হামলা, নিহত ৩

জানা গেছে, গত মে মাসে শেষ হওয়া মারিউপোলের আজভস্টাল স্টিল ওয়ার্কস অবরোধের সময় আত্মসমর্পণের পরে ৩৭ জন নারীকে বন্দী করা হয়েছিল। আবার কিছু নারীকে অনেক আগেই রাশিয়া আটক করেছিল। অন্যদিকে মুক্তি পাওয়া রাশিয়ান বন্দীদের বেশিরভাগই ব্যবসায়ী নাবিক যাদের জাহাজ ইউক্রেনে আটক করা হয়েছিল। তাদের মধ্যে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের রুশপন্থী সামরিক ইউনিটের সদস্যরাও রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, “আজকে যুদ্ধবন্দীদের একটি বিনিময় চুক্তি বাস্তবায়ন করা হলো, বন্দী দশা থেকে আমরা ১০৮ জন নারীকে মুক্ত করতে সক্ষম হয়েছি।”

ইউক্রেনের কর্মকর্তা জানান, মুক্ত হওয়া বন্দীদের মধ্যে মারিওপলের আজভস্তাল স্টিল ওয়ার্কস থেকে আটক ৩৭ নারী বন্দী রয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ১১০ জন বন্দিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে ৮০ জন বেসামরিক জাহাজের ক্রু এবং ৩০ জন সেনা। এসব বেসামরিক লোকজনকে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন আটক করে।

আরও পড়ুন- রাসেল মাকেই আব্বা বলে ডাকতোঃ প্রধানমন্ত্রী

এদিকে বন্দী বিনিময়ের এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার তার সৈন্যদেরকে আরও বেশি করে বন্দী সংগ্রহ করার আহ্বান জানিয়ে বলেছেন, এর মাধ্যমে রাশিয়ার হাতে বন্দী সৈন্যদের মুক্তি নিশ্চিত করা সহজ হবে।

সন্ধ্যায় দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, আমি এই সাফল্যের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাদের বিনিময় তহবিল পুনরায় পূরণ করে, যারা শত্রুদের আটক নিশ্চিত করে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই।

তিনি মন্তব্য করেন, আমাদের হাতে যত বেশি রুশ বন্দী থাকবে, তত তাড়াতাড়ি আমরা আমাদের বীরদের মুক্ত করতে সক্ষম হব। প্রতিটি ইউক্রেনীয় সৈন্য, প্রতিটি ফ্রন্ট লাইন কমান্ডার এটি মনে রাখা উচিত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5665

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…