গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) সংবাদদাতাঃ
অক্টোবর ১৩, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে আশুলিয়ার সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের আউকপাড়া এলাকায় ডাইনাস্টি সোয়েটার বিডি লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, ওই কারখানায় দীর্ঘদিন ধরে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করে আসছিলেন। গত সোমবার (১০ অক্টোবর) হঠাৎ শ্রমিকরা জানতে পারেন কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা একেক সময় একেক কথা বলেন। কোনো সময় বলেন কারখানা বিক্রি করা হয়নি। আবার এক সময় বলেন কারখানার অর্ধেক বিক্রি করা হয়েছে। এসব কথা শুনে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার (১২ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সমাধান দেবেন বলে জানান। কিন্তু আজ কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন- এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তন

এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার সাফিউজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে শিল্পপুলিশ-১ এর উপ-পরিদর্শক মোঃ রাশেদ বলেন, শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিসহ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষের ভাষ্য তারা কারখানা বিক্রি করেনি। কারখানা চালাতে না পেরে অংশীদার নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমরা নিশ্চিত কিছু বলতে পারবো না। আইন-শৃঙ্খলার বিষয়টি স্বাভাবিক রয়েছে।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, শ্রমিকদের সঙ্গে টালবাহানা না করে সঠিক সিদ্ধান্ত জানিয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। একই সঙ্গে কারখানা বিক্রি করা হলে শ্রমিকদের অধিকার সংরক্ষণের দাবি জানাই।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন