গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মিথেন গ্যাস কমাতে ‘বৈশ্বিক অঙ্গীকারে’ বাংলাদেশের সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
অক্টোবর ১০, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

মিথেন গ্যাসের নিঃসরণ কমাতে বৈশ্বিক অঙ্গীকারে সমর্থন দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ‘বৈশ্বিক মিথেন অঙ্গীকারে’ বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারা পৃথিবী থেকে পরিবেশবিদরা একটা আন্দোলন করছেন, পৃথিবীর তাপমাত্রা যেভাবে বেড়ে যাচ্ছে, এভাবে বেড়ে গেলে পৃথিবী একেবারে দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে। তিনটা সিনারিও তারা চিন্তা করছেন। একটা হলো ৬ ডিগ্রি যদি বৃদ্ধি হয়, তাহলে তো কিছুই করার থাকবে না।

আরও পড়ুন- হামলার তথ্য নিশ্চিত করে পুতিনের নতুন হুঙ্কার

তিনি বলেন, এমনকি ৪ ডিগ্রিও যদি আবার নেমে যায়, সেক্ষেত্রেও প্রায় ৮০ ভাগ এরিয়া চলে যাবে (পানির নিচে)। আরেকটা সিনারিও তারা বলছেন, ২ ডিগ্রি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। ২ ডিগ্রি বাড়লেও লো লাইন এরিয়াগুলো সমুদ্রের নিচে চলে যাবে এবং ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় হবে। এখন ওনারা চেষ্টা করছেন, ১.৫ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব কিনা। এর জন্য একটা পদ্ধতি হলো, মিথেন গ্যাস কমাতে হবে পৃথিবী থেকে।

তাপমাত্রা বাড়ার জন্য অনেকগুলো বিষয় জড়িত উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মিথেন একাই দশমিক ৩ তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। এই যে ২ ডিগ্রি থেকে ১.৫ রাখতে চাচ্ছে, মিথেন যদি নিয়ন্ত্রণ করা যায় আগামী ৫-৬ বছরের মধ্যে, দশমিক ৩ ডিগ্রি যদি কম হয় তাপমাত্রা তাহলে তো আর দশমিক ২ হলেই লক্ষ্য পূরণ হয়ে যাবে। এখানে ৫০টি দেশ ইতোমধ্যে সই করেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…