গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বিশাল আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
অক্টোবর ৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় আয়োজিত সারাদিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বিশাল আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ রবিবার (৯ অক্টোবর) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের উলিপুর জুম্মাহাট রোড পৌর পিলার সংলগ্ন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসার উদ্দ্যেগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করেন।

উক্ত মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থী ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে এলাকার প্রধান প্রধান সড়ক গুলোতে র‍্যালি প্রদর্শন করেন।

আরও পড়ুন- দুই সপ্তাহে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো দক্ষিণ কোরিয়া

র‍্যালি শেষে উক্ত মাদ্রাসা চত্তরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মালেক সহঃ শিক্ষক হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, মাওঃ তৌহিদুল ইসলাম, মাওঃ আসাদুল্লাহ জিহাদি, মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য ওলামায়ে কেরাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুফতি মাওলানা মোহাঃ হাবিবুল্লাহ আজাদী সাহেব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5911

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…