গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাদক ও জুয়ায় কোন ছাড় নয় : লক্ষ্মীপুরের পুলিশ সুপার

ইমরান হোসেন, চন্দ্রগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

এছাড়া চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির নেতা সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ অনেকেই বক্তব্য রাখেন।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আইন-শৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই। মাদক কারবারি ও জুয়ায় কোন রকম ছাড় দেয়া হবেনা। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সম্মান করুন। এসময় পুলিশ সুপার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…