গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভালোবাসার মানুষকে বিয়ে করা উচিত!

শীর্ষ সংবাদঃ
September 24, 2022 3:59 pm
Link Copied!

ভালোবাসার মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন কমবেশি সবাই দেখেন। বর্তমানে লাভ ম্যারেজ বেড়েছে। তবে অনেকেরই ধারণা, প্রেমের বিয়ে টিকে কম আবার এমন বিয়েতে না সংসার সুখেরও হয় না! বোল্ডস্কাই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তবে এমন ধারণা সম্পূর্ণই ভুল। কারণ সম্পর্ক বিষারদরা জানোচ্ছেন, যাকে আপনি ভালোবাসেন তাকে বিয়ে করার বেশ কিছু সুবিধা আছে।

জেনে নিন ঠিক কী কী কারণে ভালোবাসার মানুষকে বিয়ে করা উচিত-

১. ভালবাসা ও বিশ্বাস বাড়েঃ একটি সুখী ও সুস্থ দাম্পত্য জীবনের জন্য ভালবাসা ও বিশ্বাস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গী আপনার প্রতি বিশ্বস্ত কি না তা প্রেমের সম্পর্কে থাকাকালীনই আপনি টের পাবেন। আর এমন বিশ্বস্ত ও ভালোবাসার মানুষকে বিয়ে করলে আপনি হয়তো ঠকবেন না।

আরও পড়ুন- বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

২. বোঝাপোড়া ভালো হয়ঃ একটি সম্পর্ক বা বিবাহ দীর্ঘস্থায়ী করতে একে অপরকে বোঝা জরুরি। না হলে সংসারে নানা সমস্যা দেখা দিতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আপনার বোঝাপোড়া ভালো হলে তাকে বিয়ে করলে সংসারে অন্তত অশান্তি হবে না।

৩. মানিয়ে নেওয়া সহজ হয়ঃ অপরিচিত কারও সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ না হয়ে পছন্দের বা ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়ুন। তাহলে সংসারে মানিয়ে নেওয়া সহজ হবে। কারণ সবারই ভিন্ন মত ও বৈশিষ্ট্য আছে।

৪. মনের মিল থাকে বেশিঃ ভালোবাসার মানুষের সঙ্গে সবারই মনের মিল থাকে। এ কারণে একে অপরের ভালো বা খারাপ সব মুহূর্তেই মানসিকভাবে একে অন্যকে সাপোর্ট করে দম্পতি। প্রেমের সম্পর্ক থেকেই সঙ্গীর সঙ্গে যদি আপনার মনের মিল গড়ে ওঠে তাহলে তাকে নিশ্চিন্তে বিয়ে করুন।

৫. ভালোবাসার মানুষ আপনার ত্রুটিও মেনে নেয়ঃ সঙ্গীর কোনো ত্রুটি বা দোষ থাকলেও ভালোবাসার মানুষের কাছে তা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় না। অন্যদিকে অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে দেখা যায়, বিয়ের পর সঙ্গীর কোনো ত্রুটি জানলে সঙ্গী বিয়ে ভেঙেও দিতে পারেন। তবে ভালোবাসার মানুষটি কখনো বা কোনো কঠিন পরিস্থিতিতেও আপনার সঙ্গ ছাড়বে না।

সঙ্গীর সঙ্গে যদি আপনার মতের অমিল হয় কিংবা বিভিন্ন বিষয়ে মানিয়ে নেওয়া কঠিন হয় তাহলে সংসার টিকিয়ে রাখা মুশকিল হতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন