গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেঃ পরিকল্পনামন্ত্রী

Link Copied!

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সারা বিশ্বে বাংলাদেশ এখন পরিচিতি পাচ্ছে। বাংলাদেশে কমেছে দারিদ্র্যতা, কিন্তু দরিদ্র্য এখনো আছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, কৃষি প্রতিটি ক্ষেত্রে আমরা যথেষ্ট অর্জন করেছি। আরও অনেক দূর যেতে হবে।’

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের ফ্লিম আর্কাইভ অডিটরিয়ামে এপেক্স বাংলাদেশের ‘সেবা মাস উদ্বোধন ও ক্লাবের সেবা পরিচালক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন- ফরিদপুরে ভুয়া সিআইডি পুলিশ আটক

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের কোনো দোষ নেই, নানা কারণে মানুষ প্রতিবন্ধী হতে পারে। তবে সমাজে প্রতিষ্ঠিত অবিচারের কারণে তারা আমাদের থেকে একটু পিছিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো, স্নেহের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। লাল সবুজকে অর্জন করতে গিয়ে লাখ লাখ মানুষের রক্ত-প্রাণ গিয়েছে। এটা আমরা সবসময় স্মরণ করি। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশে যে ঐক্য প্রতিষ্ঠিত করেছি, সেই ঐক্য যেন সবসময় বজায় থাকে, সে জন্য কাজ করতে হবে।’

সেবা মাস উদযাপন কমিটির আহ্বায়ক কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি ইলিয়াস জসিম, জাতীয় সহ-সভাপতি অধ্যাপক মাহমুদুল হক সাবু ও সদ্য সাবেক সভাপতি অধ্যাপক নিজাম উদ্দীন পিন্টু।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…