গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

একটি ঈদের পোশাকের অভিমান, নিভে গেল এক তরুণ প্রাণ

তাবারক হোসেন আজাদ
মার্চ ১৭, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনে না দেওয়ায় ভবঘুরে স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়িতে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সামিয়া আক্তার (১৮) ওই এলাকার ভবঘুরে হৃদয় হোসেনের স্ত্রী এবং একই গ্রামের কৃষক মো. সেলিমের দ্বিতীয় মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সামিয়া ও হৃদয়ের বিয়ে হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নতুন পোশাক কিনে না দেওয়ায় সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। রাত ৮টার দিকে সামিয়া নিজ কক্ষে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তাকে উদ্ধার করে রাত ১০টায় রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতালে উপস্থিত নিহত সামিয়ার পরিবারের সদস্যরা (বোন ও ভাই) বক্তব্য দিতে রাজি হননি।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না। বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 247

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন