গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়পুরে আটক চার ছিনতাইকারী তরুন কারাগারে; মালামাল উদ্ধার

  • রায়পুরে আটক চার ছিনতাইকারী তরুন কারাগারে; মালামাল উদ্ধার

    রায়পুরে আটক চার ছিনতাইকারী তরুন কারাগারে; মালামাল উদ্ধার | ছবিঃ শীর্ষ সংবাদ

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে চার ছিনতাইকারী তরুনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরে নতুনবাজার এলাকায় অভিযান তাদেরকে আটক করা হয়েছে।

অটকৃতরা হলো- ইয়াছিন আরাফাত, মোঃ সোহাগ, মোঃ নিহাদ হোসেন ও নাইমুল হাসান শুভ। এরা সবাই রায়পুর পৌরসভার বাসিন্দা।

পুলিশ জানায়,রায়পুর পৌর শহরের নতুনবাজার- পূর্বলাচ এলাকার ইমাম হোসেন ইয়াকুব নামের এক যুবক মঙ্গলবার রাত ১১টার সময় খাজুরতলা এলাকায় একটি রেষ্ট্রেরেন্টে যায়। এসময় তাকে হত্যার ভয় দেখিয়ে আঘাত করে মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই চার তরুন।

এ ঘটনায় ইয়াকুব থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওই চার ছিনতাইকারী তরুনকে আটক ও মালামাল উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আটক তরুনরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ছিনতাই করে আসছিলো। বুধবার দুপুরে বাদীর ছিনতাই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন