গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়পুরে বাইসাইকেল আরোহিকে বাঁচাতে গিয়ে সিএনজি যাত্রী নিহত

  • রায়পুরে বাইসাইকেল আরোহিকে বাঁচাতে গিয়ে সিএনজি যাত্রী নিহত

    সিএনজি যাত্রী নিহত আনোয়ার হোসেন | ছবিঃ শীর্ষ সংবাদ

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের (৫৫) এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।

আজ সোমবার (০৩ মার্চ) দুপুর ২টার দিকে মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের সামনে বাইসাইকেল আরোহী এক যুবককে বাঁচাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন পেশায় একজন পাইপমিটার মিস্ত্রি এবং নোয়াখালির সুবর্ণচর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রায়পুর শহরে স্ব-পরিবারে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ঘটনার সময় লক্ষ্মীপুর সদর থেকে সিএনজিযোগে রায়পুরে আসছিলেন। এসময় মৎসপ্রজনন প্রশিক্ষনের সামনে আসলে বাইসাইকেল আরোহি যুবককে বাঁচাতে গিয়ে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আনোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই সিএনজি নিয়ে থানায় আনা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহ-সড়কে ছোট ও বড় যানবাহনের বেপরোয়া গতি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। নিহত আনোয়ার হোসেনের মৃত্যুতে তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন