গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মাদ্রাসা ছাত্র আহত, এলাকায় চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
  • লক্ষ্মীপুরে মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মাদ্রাসা ছাত্র আহত, এলাকায় চরম উত্তেজনা

    ছবিঃ শীর্ষ সংবাদ

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মাটিবাহী গাড়ির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মেহেদী (৭)। সে একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

রোববার (০১ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে নিশ্চিন্তপুর মোহাম্মদিয়া তাহফিজুল কুরআন ইসলামিয়া নুরানি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছুটি হওয়ার পর মেহেদী বাড়ির উদ্দেশে বের হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মাটির গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়িটি স্থানীয় মাটি ব্যবসায়ী হেঞ্জু মিয়ার ছেলে মোঃ জব্বার চালাচ্ছিলেন। মাটি কেটে ইটভাটায় নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মেহেদীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় জনসাধারণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন