গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রাজধানীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন। তারা হাজারীবাগ হায়দার হোটেলের পাশের বাবু কমিশনার বাড়ির পাঁচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাছিকাটা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বিন্তির পিঠের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন