গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সচিবালয় থেকে হেঁটে একুশে পদকের অনুষ্ঠানে আসা–যাওয়া করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিয়ে আবার পায়ে হেঁটেই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে আবার মন্ত্রিপরিষদ বিভাগে আসেন তিনি।

এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

এবার দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক–২০২৬’ প্রদান করা হয়েছে।

এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।

এছাড়া সংগীত দল হিসেবে ওয়ারফেজ–কে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তবে এ বছর সাহিত্য বিভাগে কোনো নাম ঘোষণা করা হয়নি।

রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা এই পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করে আসছে।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এককালীন নগদ চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন