গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
  • জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

    মিয়া গোলাম পরওয়ার ও প্রধানমন্ত্রী তারেক রহমান | সংগৃহীত ছবি

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দিয়েছে।

আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই ইফতার আয়োজন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাওয়াত দেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি পরিবারের সদস্যদেরও দাওয়াত দেওয়া হয়েছে।

পরে জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা জানান, প্রধানমন্ত্রী এই ইফতার মাহফিল থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা রাখতে চায় বলেও জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল।

এছাড়া, এই দুই নেতার মধ্যে আলাপকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে মোবাইল ফোনে কথা বলে তার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন