গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী | সংগৃহীত ছবি

Link Copied!

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জানাগেছে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।

তিনি বলেন, ডিএমপির কমিশনার মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আগামী নভেম্বর পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। ২৪ ফেব্রুয়ারি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

গতকাল মঙ্গলবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়। তিনি আজ সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…