গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা : এমপির হুশিয়ারি

তাবারক হোসেন আজাদ
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। — দৃঢ় কণ্ঠে এমন হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রবিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী সময়ে তিনি উপজেলার রায়পুর, চরআবাবিল, উত্তর চরবংশী ও দক্ষিন চরবংশি ইউনিয়নের দলিয় কার্যালয় এবং ইফতার মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে তাকে বরণ করা হয়।

সাক্ষাৎকালে এমপি আবুল খায়ের ভূঁইয়া এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয়রা রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। জবাবে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমেই দিতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা-ঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবামূলক কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, রাজনীতি মানুষের সেবা করার জন্য। মদিনা সনদের আদলে রাষ্ট্র গঠন করা হবে। কেউ যদি ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে চায়, তা বরদাস্ত করা হবে না। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, নির্বাচনের পরপরই জনগণের কাছে এসে কথা শোনা ইতিবাচক উদ্যোগ। তারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিশ্রুত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সার্বিকভাবে ৪টি ইউনিয়নে এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় স্থানীয় বিএনপি সভাপতিদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবকদলের নেতারা প্রমুখ বক্তব্য রাখেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 68

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন