গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আজ নিজ জেলা লক্ষ্মীপুর আসছেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
  • Shahid Uddin Chowdhury Anee বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

    বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | সংগৃহীত ছবি

Link Copied!

মন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নিজ জেলা লক্ষ্মীপুর সফরে আসছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই দিনের এই সফরে তিনি প্রশাসনিক বৈঠক, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক পত্রে বলা হয়, পানি সম্পদ মন্ত্রণালয়–এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুই দিনের কর্মব্যস্ত সফর করবেন। সফরকালে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়কপথে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে পানিসম্পদমন্ত্রীর। রাত ১১টায় তিনি লক্ষ্মীপুর সদর উপজেলায় নিজ বাসভবনে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিজ বাসভবন থেকে বের হয়ে সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন পানিসম্পদমন্ত্রী। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে সার্কিট হাউসে। জুমার নামাজ আদায়ের জন্য দুপুরে তিনি চন্দ্রগঞ্জের মাদ্রাসা বাজার জামে মসজিদে যাবেন।

এর পর বিকালে চর মটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় লক্ষ্মীপুর জেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। একই দিন সকাল ১১টায় পাবলিক লাৈইব্রেরী ও টাউন হল অডিটোরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ব্যাবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেওয়ার সূচি রয়েছে।

সফরের শেষ দিনে সন্ধ্যা ৭টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে লক্ষ্মীপুর ত্যাগ করবেন এবং রাত সাড়ে ১১টায় ধানমন্ডির বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…