গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়পুরে ইউনিয়ন বিএনপির দুই নেতা গ্রেপ্তার

তাবারক হোসেন আজাদ
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃরা হলেন- উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম শামীম।

হামলা, লুট ও প্রতারণা মামলায় দুইজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

পুলিশ জানায়, উত্তর চরবংশীর বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলাও রয়েছে। তবে ওই মামলায় তারা জামিনে আছে। এছাড়াও কবির হোসেনের বিরুদ্ধে মেঘনা নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে ব্যাবসা করারও অভিযোগ রয়েছে।।

উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, যে অন্যায় করবে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে সহায়তা করবে উপজেলা বিএনপি। সবাইকে সতর্ক করা হল।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেফতারি দুই আসামিকে (বিএনপি নেতা) জেলা আদালতে পাঠানো হয়েছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 68

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন